ফিরোজা বেগম স্মরণে সুস্মিতা আনিসের মিউজিক ভিডিও অ্যালবাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পী সুস্মিতা আনিস প্রকাশ করলেন নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও এর ডিভিডি অ্যালবাম ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’।
 
নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম স্মরণে ছয়টি মিউজিক ভিডিও-এর ডিভিডি সংকলন আগামী জুন মাসের শুরুতে বাংলাদেশ এবং কলকাতায় একযোগে প্রকাশিত হবে। বাংলাদেশের সব মিউজিক স্টোর এবং স্বপ্ন এর আউটলেটে ডিভিডি অ্যালবামটি পাওয়া যাবে।
 
ডিভিডি প্রকাশ উপলক্ষে সুস্মিতা আনিস অ্যালবামের প্রথম দুটি কপি নজরুল ইন্সিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত স্বরলিপিকার ও বিশেষজ্ঞ সুধিন দাশের হাতে তুলে দেন।
 
মিউজিক ভিডিও অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।