কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে ২৮ মে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের আগের রাতে সংঘটিত নির্বাচনপূর্ব সংঘর্ষে আহত মঞ্জুরুল আলম মারা গেছেন। তিনি গর্জনিয়ার ৮ নং ওয়ার্ডের স্কুলমুড়া গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র বলে জানা গেছে। ২৭ মে রাতে গর্জনিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের তৈয়ব উল্লাহ ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থকের মধ্যে মধ্যে এ সংঘর্ষ হয়েছিল ।
আহত হওয়ার পর মঞ্জুরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে ২৯ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৃত্যু হয় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।