কুমিরের হামলায় অস্ট্রেলিয়ায় নারী নিহত

 
অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের ডেইনট্রি জাতীয় পার্কে রাতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে মারা গেছেন ৪৬ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান নারী। তার দেহের সন্ধান করছে উদ্ধারকারী দল। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, অস্ট্রেলিয়ান নারীটি তার বন্ধুকে নিয়ে গোসলের সময় কোমর পানিতে থাকা অবস্থায় কুমিরের আক্রমণের শিকার হয়।
 
অস্ট্রেলিয়ার পুলিশ জানায়, পার্কে রাতে হাটাতে হাটতে তারা টরেন্টন বিচের নিকটবর্তী স্থানে কোমর পানিতে সাতার কাটার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানত না সেখানে একটি কুমির ছিল।
 
পুলিশ আরো জানায়, আক্রমণের সময় নারীটির সঙ্গে থাকা (বন্ধু) ৪৭ বছর বয়সী অপর নারী কুমিরের আক্রমণ থেকে তার বন্ধুকে বাঁচাতে হাত ধরে টান দেয় এবং ডাঙ্গার কাছে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ হয়। কুমিরটি তার বন্ধুকে পানিতে টেনে নেয়।
 
এই ঘটনার পর বেঁচে থাকা নারী বন্ধুটি নিকটবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি জানায় এবং পুলিশ সেখানে আসে।
 
উল্লেখ্য, ২০০৯ সালের পর এই প্রথম দেশটিতে কুমিরের আক্রমণে প্রাণ গেল একজনের। বিবিসি।