গাজীপুরের নবীনগর-কালিয়াকৈর সড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকালে ওই সড়কের জিরানী বাজারের কাছে নবী টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল পৌনে আটটার দিকে ওই সড়কে নবী টেক্সটাইলের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখা একটি ট্র্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এদের মধ্যে একজন নারী (৩২) ও অপরজন পুরুষ (৩৫)।
চক্রবর্তী ফুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।