‘সত্যমভ জয়তু’র মাধ্যমে আমির খান ছোট পর্দায় কাজ করলেও এখন পর্যন্ত কোনো টিভি সিরিজে অভিনয় করেননি। তবে, অনিল কাপুরের ‘২৪’ সিরিজের দ্বিতীয় মৌসুমের জন্য হ্যাঁ বললে তাকে সেখানে দেখা যেতে পারে।
‘২৪’ সিরিজটির কালার্স চ্যানেলে প্রচারিত হয়েছে। চ্যানেলের একটি সূত্র বলেছে, ‘২৪: সিজন ২’ এ কণ্ঠ দেয়ার জন্য আমিরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। জুনের প্রথম দিকে অনিলের সঙ্গে আমির সংবাদ সম্মেলেন করে এই শোটি উন্মুক্ত করবেন।
সূত্রটি আরো বলেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকা ছাড়াও অনিল চায় আমির যেন সিরিজে একটি ক্যামিও রোল করে। এই নিয়ে কথা চলছে। আমিও আগ্রহও প্রকাশ করেছেন। তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ কোনো কথা দেয়ার আগে সবকিছু বিবেচনা করে নেন। যদি সময় চায় এবং তিনি রাজি হন তবে সিরিজটি আকারে বড়ও হতে পারে।
১৭ বছর আগে ‘মান’ ছবিতে কাজ করার সময় আমির ও অনিলের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। খবর: ডিএনএ।