ফেনীর পৌর মৎস্য আড়তে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মিশ্রণে ওজন বৃদ্ধি করে চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট সোহেল রানা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ওই আড়তে এ অভিযান চালায়।
অভিযোগ রয়েছে, ফেনীতে প্রতিনিয়ত জেলি লাগিয়ে ওজনে বৃদ্ধি করে চিংড়ি বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এছাড়া খুলনা, রূপসা, নতুন পাড়া ও সাতক্ষীরার ব্যবসায়ীরা চিংড়িতে জেলি মিশ্রিত করে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে।