সংসদ উপ-নির্বাচনে গৌরীপুরে বিএনপি নেতার প্রার্থীতা ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাফেজ মো. আজিজুল হক ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে এমপি প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। শনিবার গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ঘোষণা করেন তিনি।
 
নিজেকে নির্দলীয় প্রার্থী হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, এমপি নির্বাচিত হলে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকা- সম্পন্ন করা হবে।
 
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।