নোয়াখালী জেলা পরিষদের টাকা আত্মসাৎ, হিসাবরক্ষক গ্রেফতার

নোয়াখালী জেলা পরিষদের তহবিল থেকে দুই কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ৮২৮ টাকা আত্মসাতের অভিযোগে ওই দফতরের হিসাবরক্ষক মোহাম্মদ তারিক হাসানকে পুলিশ গ্রেফতার করেছে।
 
পুলিশ রাত ১১টার দিকে জেলা পরিষদের কলোনী থেকে তাকে গ্রেফতার করে। এর আগে রবিবার রাতে কর্তৃপক্ষের নির্দেশে জেলা পরিষদের প্রধান সহকারী সবিতা রাণী দাস অর্থ আত্মসাতের অভিযোগ এনে ওই হিসাবরক্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করেন।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দায়েরকৃত মামলাটি জেলা দুদকে হস্তান্তর করা হয়েছে।