রাজশাহীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মহানগরীতে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক মোশাররফ হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোশাররফ নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের মৃত মনসুর আলীর ছেলে।
 
পারিবারিক সূত্র জানায়, লক্ষ্মীপুর এলাকায় মোশাররফ একটি দোতলা ভবনের ছাদে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।