মুস্তাফিজকে সাসেক্সের অভিনন্দন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ইলিংশ কাউন্টির ক্রিকেট ক্লাব সাসেক্স।  সোমবার নিজেদের ফেসবুক পেজে এই অভিনন্দন জানায় সাসেক্স।
 
পোস্টে  মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদকেও অভিনন্দন জানিয়েছে।
 
মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে ইতোমধ্যে তার সঙ্গে চুক্তি করেছে সাসেক্স। নাটওয়েস্ট ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের এই কাটার মাস্টারকে পেতে চায় ইংলিশ ক্লাবটি। তবে সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
 
তবে নিজেদের দলের খেলোয়াড়ের সাফল্যে অভিনন্দন জানাতে ভুল করেনি ক্লাবটি।