স্কুলছাত্রের ব্যাগে বোমা বিস্ফোরণ

যশোরে এক স্কুল ছাত্রের ব্যাগে বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 
 
সোমবার সকালে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় মাওলানা শাহ আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। পুলিশ ওই ছাত্র আকাশকে (১০) জিজ্ঞাসাবাদ করেছে। আকাশ শহরের রেলগেট এলাকার মৃত হুমায়ুন কবীরের ছেলে এবং আঞ্জুমান মফিদুল খালেদিয়া এতিমখানার বাসিন্দা।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী জানান, সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে সমাবেশ চলছিল। এ সময় আকাশ সমাবেশে না এসে তার ব্যাগটি জানালা দিয়ে ফেলে দেয়। এ সময় ব্যাগে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে বোমার আলমত উদ্ধার করে।
 
যশোর কোতোয়ালি থানার এসআই সাহাবুল আলম জানান, তিনি আকাশকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে। আঞ্জুমান মফিদুল খালেদিয়া এতিমখানার শিক্ষক তাহাজ্জুত হোসেনের জিম্মায় দেয়া হয়েছে। আকাশ পুলিশকে জানিয়েছে, ৭-৮ দিন আগে সে ওই বোমাটি কুড়িয়ে পায় এবং তা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল।