হৃদি’র বিয়ে এবং মিডিয়া বিদায় ঘোষণা

 
মিডিয়াতে বিয়ের খবরের ধারাবাহিকতায় এবারে যোগ হলো মডেল-কোরিওগ্রাফার তাবাসসুম আনিলা হূদির নাম। পারিবারিকভাবে বিয়ের হলো এই প্রখ্যাত মডেলের। হূদির স্বামী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের কর্মকর্তা।
 
তবে বিয়ের পাশাপাশি মিডিয়া থেকে বিদায় নেবার কথা ঘোষণা দিয়েই বললেন হূদি। হূদি এ প্রসঙ্গে বলেন, ‘অনেকদিন ধরেই কাজ করছি না। সংসারটাই খুব সিরিয়াসলি করতে চাই এখন। তবে, উল্লেখযোগ্য কোন ইভেন্ট বা প্রোপ্রাম হলে হয়তো কাজ করতে পারি। কিন্তু টানা দশবছর মডেলিং করার পর এখন মনে হচ্ছে সংসারটাই মন দিয়ে করি। পরিপূর্ণ গৃহিনী হতে যাচ্ছি বলতে পারেন।’
IMG0
 
উল্লেখ্য, ফেসবুকের মাধ্যমেই মিডিয়া ছেড়ে দেবার কথা বলছিলেন হূদি। এমনিতেই ক্যারিয়ারে খুব বেছে বেছেই কাজ করেছেন তিনি সবসময়। উল্লেখ্য, ‘ইউ গট দ্য লুক’ কম্পিটিশন থেকে উঠে আসেন তিনি। শুরু করেন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে অভিনয়। বেশ কিছু নাটকের পাশাপাশি সানিয়াত হোসেনের ‘অল্প সল্প প্রেমের গল্প’ সিনেমায় কেয়া চরিত্রে দেখা গেছে তাকে।