কেন্দুয়ায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোমবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

 

এ সময় বিএনপির নেতাকর্মীরাও পুলিশের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এসআই কাদের, রাফি উদ্দিন, খায়ের, সানোয়ার, এএসআই উত্তম, কনস্টেবল কবীর, সুমন ও মোজাম্মেলসহ প্রায় অর্ধশত লোকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা সৈয়দ মাহমুদুল হক ফারুক, সনজুর রহমান ভূঞা, মিজানুর রহমান খান খোকন, মো. শহীদুল্লাহ, আনজু মিয়া, নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা আবু ইউসুফ খান পাঠানকে আটক করেছে। 

 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, বিএনপি বেআইনি মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।