অভয়নগরে বাজেট সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাজেট সভার সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরল হক মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাজিব আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার স ম মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও ইমাদ উদ্দিন।
 
অভয়নগর উপজেলার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আয়-ব্যয় দেখানো হয়েছে- রাজস্ব আয় ১ কোটি ৭২ লাখ টাকা, উন্নয়ন প্রাপ্তি (এডিপিসহ) ১ কোটি ৭৫ লাখ টাকা, যার মোট আয়- ৩ কোটি ৪৭ লাখ টাকা। ব্যয় দেখানো হয়েছে- রাজস্ব খাতে ১ কোটি ৭২ লাখ এবং উন্নয়ন ব্যয় ১ কোটি ৭৫ লাখ, যার মোট ব্যয় ৩ কোটি ৪৭ লাখ টাকা।