৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী কাজলী (১২)। ২৮ মে ছিল তার গাঁয়ে হলুদ। ৩০ মে সোমবার ছিল বিয়ের দিন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের হস্তক্ষেপে গাঁয়ে হলুদ অনুষ্ঠানের দিনই মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গাজী তারিক সালমন ঘটনাস্থলে গিয়ে গাঁয়ে হলুদ অনুষ্ঠান বন্ধ করে দেন। এবং ৩০ মে ২য় দফায় ওই বাড়ীতে আকষ্মিক পরিদর্শন করে গিয়ে নিশ্চিত হন গোপনে বাল্য বিয়ে সম্পন্ন হচ্ছে কিনা।
কাজলী উপজেলার সদরপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামের কালামের মেয়ে।
জানা যায়, জেলা প্রশাসন কুষ্টিয়ার ফেসবুক পেজে জনৈক ব্যাক্তি উল্লেখিত বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য প্রদান করেন। ফেসবুক পেজের তথ্য মোতাবেক জেলা প্রশাসক মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
এ প্রেক্ষিতে কাজলীর বাল্যবিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় সহকারী কমিশনারের (ভুমি) সঙ্গে ছিলেন মিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আলিমসহ সঙ্গিয় ফোর্স।