বগুড়া কারাগারের এক হাজতি মারা গেছেন। মৃত. আব্দুল জলিল (৫০) কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বামুজা গ্রামের মৃত চাঁন প্রাংয়ের ছেলে।
সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, জামায়াত কর্মী আব্দুল জলিল চলতি মাসে নাশকতার মামলায় কাহালু থানা পুলিশের হাতে গ্রেফতার হন। সোমবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে জেল সুপার জানান, জলিল স্ট্রোকে মারা গেছেন।