নেত্রকোণার মদনে হাসনা আক্তার (৩৫) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তিনি আশরাফ আলীর স্ত্রী।
মঙ্গলবার সকালে মদন পৌরসভার ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মেডিকেল অফিসার ডাক্তার আমিনুর রশিদ সংগীত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
নিহতের দেবর মিছবাহ উদ্দিন জানান, তার বড় ভাইয়ের ভাড়া করা অটোরিকশার চার্জের তারে লিক থাকায় টিনসেড ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে ঐ ঘরের টিনের সঙ্গে লেগেই তার ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান, আমি এ বিষয়ে কোন সংবাদ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।