আবাহনীর হয়ে খেলতে আসছেন ইউসুফ পাঠান

ঢাকা ‍প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকায় আসছেন ইউসুফ পাঠান।
 
বিষয়টি নিশ্চিত করেছেন, আবাহনীর ক্রিকেট টিমের ম্যানেজার শেখ মামুন। 
 
আবাহনীর সর্বশেষ ম্যাচে প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেছেন রজত ভাটিয়া। ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার কারণে রজত ভাটিয়াকে আর পাচ্ছেন না আবাহনী। মূলতঃ রজত ভাটিয়ার পরিবর্তে ইউসুফ পাঠানকে নিয়ে আসছে ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটি।
 
এর আগে চলমান প্রিমিয়ার লীগের শুরু থেকে আবাহনীর হয়ে খেলে গেছেন উদয় কাউল, মনভিন্দর ভিসলা, মনজ তেওয়ারি, রজত ভাটিয়া। 
 
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ( আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ইউসুফ পাঠান।