'দায়মুক্তি দেয়া দুর্নীতির মামলা পুনরায় চালু হবে'

 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, 'দায়মুক্তি দেয়া দুর্নীতির মামলা পুনরায় চালু করা হবে। কোনো দুর্নীতিবাজকেই ছাড় দেয়া হবে না।' মঙ্গলবার রাজশাহীতে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। 
 
ইকবাল মাহমুদ বলেন, ছোট হোক বড় হোক কোনো দুর্নীতিবাজকেই আর ছাড় দেয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আসতে হবে।
 
দুদকের নতুন চেয়ারম্যান গত মার্চের প্রথমার্ধে দায়িত্ব নেয়ার পর থেকে সারা দেশে দুর্নীতির অভিযোগে শত শত লোককে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে রাজউকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দুদক থেকে টিম পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে।