চুয়াডাঙ্গা সীমান্তে ভিন্ন অভিযান চালিয়ে ভারতীয় থ্রি-পিসসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
আটককৃত আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। জেলার শিংনগর গ্রামের আবুল কাশেমের ছেলে।
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের ভিন্ন ভিন্ন তিনটি টহলদল রাতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭০ সেট থ্রি-পিস, সাড়ে ৪০০ কেজি পলিথিন পেপার, ১৯০ বোতল ফেন্সিডিল ও ৭০ বোতল মদ উদ্ধার করে।