একসঙ্গে মাঠে নামবেন মেসি-ম্যারাডোনা

একসঙ্গে মাঠে নামছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও কিংবদন্তী ফুটবলার ডিয়োগো ম্যারাডোনা।  ওই ম্যাচে থাকবেন লুইস সুয়ারেজ, রোনালদিনহো এবং ডিয়োগো ফোরলানও।
 
আর্জেন্টিনায় ১০ জুলাই ‘শান্তির জন্য ফুটবল’ নামক এক প্রীতি ম্যাচে খেলবেন এই তারকারা।
 
ম্যাচটি রবিবার হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নেওয়া হয় ১০ জুলাই।  এই ম্যাচটিতে সাবেক ও বর্তমান তারকা ছাড়া আরও খেলবেন ডিয়েগো মিলিতো, মার্সেলো সালাস, মার্টিন পালের্মো, ভেরন। ম্যাচের আয়োজন করছে স্কলাস ফাউন্ডেশন।