বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সময়,স্থান, নক্ষত্র, ব্ল্যাকহোল সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। তবে তিনিও বুঝতে পারছেন না রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার কারণ।
আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে হকিংয়ের কাছে ট্রাম্পের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে বলা হলে তিনি বলেন, আমি পারবো না। তিনি একজন কুশলী বক্তা যিনি সমাজের সবচেয়ে নিম্ন ভগ্নাংশে আবেদন সৃষ্টি করেছেন।
শুধু তাই নয় ইংল্যান্ডের জনগণকে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ না করার পরামর্শ দিয়েছেন এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। তিনি বলেন, সেই দিন শেষ যে আমরা নিজেরা একাই বিশ্বের বিপক্ষে দাড়াকে পারবো। আমাদের নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এখন বড় রাষ্ট্রজোটে থাকা প্রয়োজন। গার্ডিয়ান।