আদালতে বিয়ের কাবিননামা দাখিল করেছেন মাহির দ্বিতীয় ‘স্বামী’ শাহরিয়ার শাওন। মঙ্গলবার বিকেলে আদালতে কাবিননামা দাখিল করা হয় বলে শাওনের আইনজীবী বিল্লাল হোসেন জানিয়েছেন ।
রবিবার চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির দ্বিতীয় স্বামী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে তার প্রেম ছিল।
ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহির সাথে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর বিয়ের পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির একাধিক বিয়ে সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয় এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে। ছবি প্রকাশের পর থেকে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি বলেন, তিনি আইনের আশ্রয় নেবেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার সংসার ভাঙার জন্য কেউ আমার পিছু লেগেছে।’
IMG0
নিজের কথা মতো আইনের আশ্রয় নেন মাহি। গত শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। অভিযোগটি তিনি করেন কথিত প্রেমিক ও স্বামী শাওনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
(শাহরিয়ার শাওনের আইনজীবীর কাছ থেকে কাবিনের ছবি সংগৃহীত)