দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: ফখরুল

 
 
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের একটি গোষ্ঠীর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রমজানের আগে প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে।
 
রাজধানীর হাটখোলার অভিসার সিনেমা হলের সামনে মঙ্গলবার দুপুরে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।
 
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। লুটপাটের অর্থনীতি চলছে।
 

তিনি আরো বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আদায় হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।