সাতক্ষীরার শ্যামনগরে মঙ্গলবার বিকেলে বজ্রপাতে দুইজন মারা গেছেন।
নিহতরা হলেন- উপজেলার চাঁদনীমুখা গ্রামে ইদ্রীস গাজীর স্ত্রী মর্জিনা (২৫) ও সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম (৫৫)। এ সময় ঝড়ে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।