জয়পুরহাটে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচদিন পর জয়পুরহাটের আক্কেলপুরে সুকুমার কুমার মহন্ত (৩৫)  নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুর গ্রাম থেকে তার লাশ ‍উদ্ধার করা হয়।
 
আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সুকুমার ওই গ্রামের সৌভাগ্য মহন্তের ছেলে। বৃহস্পতিবার বিকালে পাশের গোপীনাথপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রিখোঁজ হন সুকুমার। মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকরা গ্রামের একটি খালে তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়।
 
পূর্ব শত্রুতার জেরে সুকুমারকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ খালে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।