যশোরে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের বোয়ালিয়া বাজার থেকে গতরাতে বোমা তৈরির সরঞ্জামসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতের নাম কদম আলী (৪৫), সে একই উপজেলার ধানখোলা গ্রামের নুরুদ্দিনের ছেলে। বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক মফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কদম আলীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।