বুধবার থেকে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট

যানবাহনে আরোপ করা ১০ টাকা পৌরকর প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
 
বুধবার থেকে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে।
 
সুনামগঞ্জ জেলা অটো-টেম্পো, অটোরিকশা, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইজ্জাতুর রহমান জানান, সিলেট-ছাতক-সুনামগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
 
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।