নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মাঝিকাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী রত্না বেগম (৩৫)।
জানা যায়, রত্না বেগম বিকালে গোসল শেষে তারের ওপর কাপড় রোদে শুকানোর জন্য দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।