দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাবওয়ের নির্মাণ কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
বুধবার দেশটির রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, বুধবার সকালে ভূগর্ভস্থের ১৫ মিটার নিচে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কী করণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তা জানা যায়নি। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির দমকল বাহিনী।