গাজীপুরের নলজানী এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষয়-ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার রাত ১১টার দিকে ‘ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ওই সোয়েটার কারখানার আটতালা ভবনের নিচতলার সুতার গুদামে আগুন লাগে। জয়দেবপুর, শ্রীপুর ও টঙ্গীসহ বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে গুদামের সুতা ও মালপত্র পুড়ে গেছে।’