ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

 
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত আবু রায়হান ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
 
ঘোড়াঘাট থানার এসআই দুলাল হোসেন জানান, মাইক্রোবাসটি সংযোগ সড়ক থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে উঠার সময় ঢাকামুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক রায়হান আহত হন। তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।