রংপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০

 
রংপুরে অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ৮ উপজেলায় এ অভিযান চালানো হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
পুলিশ জানায়, গ্রেফতার ৪০ জনের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
 
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) মো.সাইফুর রহমান জানান, গ্রেফতার ৪০জন আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে।