ভাল পাত্রের খোঁজ করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং-এর বিয়ের জন্য এ আয়োজন চলছে বলে জানায় মেট্রো।
সেখানে জানানো হয়, পাত্র খোঁজার জন্য ম্যাচমেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে একজন পাত্রের যোগ্যতার তালিকাও প্রদান করা হয়েছে। বলা হয়েছে, পাত্রকে অবশ্যই ইউনিভার্সিটি গ্রাজুয়েট হতে হবে। উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি। সেই সঙ্গে থাকতে হবে সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা।
উল্লেখ্য, কিম জং-উনের বোন কিম ইয়ো জং ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। এরপর তিনি দেশে ফিরে কিম ইল-সং মিলিটারি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়ালেখা করছেন। ২০১৪ সালে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ১২৯ সদস্যের সর্বোচ্চ পরিষদে যোগ দেন তিনি। বলা হয়ে থাকে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাবান নারী কিম ইয়ো। মেট্রো ডটকম ইউকে।