ভারতের উত্তর প্রদেশের আলিগড় থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত জারার শহর। সেখানকারই এক বাসিন্দা রাজ কুমার। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি একটি ‘নো বলে’র ঘোষণা তার বোনের জীবন কেড়ে নেবে। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে।
গত শুক্রবার গ্রামের মানুষের আয়োজিত জারার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন রাজ। সেদিন জারারা ও বারিকির খেলা চলছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটি ডেলিভারিকে ‘নো বল’ ঘোষণা করেন। এই সিদ্ধান্দে রেগে গিয়ে সন্দীপ পাল নামে এক খেলোয়াড় তার কাছে গিয়ে বলে, তার সিদ্ধান্ত ঠিক নয়। তাকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।
কিন্তু রাজের দৃষ্টিতে এই সিদ্ধান্ত সঠিক। একারণে তিনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এতে চটে গিয়ে সন্দীপ তাকে পেটাতে থাকে এবং বলতে থাকে এজন্য তাকে চরম মূল্য দিতে হবে।
রবিবার রাজের বোন পূজা তার তিন বান্ধবীর সাথে বনে মাটি আনতে যায়। সেখানে গিয়ে সন্দীপ তাদের কোল্ড ড্রিংকস খেতে দেয় যাতে বিষ মেশানো ছিল। কোল্ড ড্রিংক পান করে পূজা সাথে সাথে ঢলে পড়ে। তার বান্ধবী রূপবতী, প্রীতি ও কুসুম বর্তমানে মালখান সিং হাসপাতালে ভর্তি রয়েছে।
এই ঘটনায় সবদিক থেকে খতিয়ে দেখছেন পুলিশ। খবর: ডিএনএ।