কোটিপতি প্রেমিককে হত্যার দায়ে স্লোভাকিয়ার মডেল মারিয়া কুকুকোভাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। ব্রিটিশ ওই ব্যক্তির নাম অ্যান্ড্রু বুশ।
মঙ্গলবার স্পেনে সেভিয়ার একটি আদালতের বিচারক আর্নেস্তো মানজানো এই রায় দেন। ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি বুশের বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করায় আরও ছয় মাসের সাজা দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ হিসেবে বুশের মেয়ে এলি মাসন-বুশকে ১ লাখ ৬০ হাজার ইউরো ও তাঁর বোন র্যাচেলকে ৪০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
IMG0
জানা গেছে, ২০১৪ সালের ৫ এপ্রিল বুশকে তিনটি গুলি করে মারেন কুকুকোভা। বুশ এ সময় নতুন প্রেমিকা রাশিয়ার মারিয়া করোতায়েভার সঙ্গে বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। প্রথম গুলিটি বুশের বাহুতে লাগে। দ্বিতীয় গুলিটি বুশের মাথার বাঁ পাশে লাগে। তৃতীয় গুলিতে বুশের মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। আর এ ঘটনার চার দিন পর মারিয়া স্পেন থেকে পালিয়ে স্লোভাকিয়ায় চলে যান। এক মাস পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতে রায় ঘোষণার সময় এই সুন্দরী কান্নায় ভেঙে পড়েন। টেলিগ্রাফ।