মারা গেলেন বলিউড কমেডিয়ান রজাক খান

 
অভিনয়ের মঞ্চ মাতিয়ে শেষ পর্যন্ত জীবন মঞ্চকে বিদায় জানালেন বলিউড কমেডিয়ান রজাক খান। দর্শকদের হাসিয়েছেন সারা জীবন। জীবনের শেষ বেলায় সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি।
 
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এই চরিত্রাভিনেতার। বান্দ্রার এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে 'রূপ কি রানি চোরো কা রাজা' ছবিতে অভিষেকের পর ৯০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল, 'অ্যাকশন জ্যাকসন' ছবিতে। 
 
রজাক খান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল- মোহরা, চাহাত, রাজা হিন্দুস্তানি,ইসক, পেয়ার কিয়া তো ডরনা কেয়া, বাদশা, হ্যালো ব্রাদার, হেরা ফেরি, জরু কা গুলাম, নায়ক, ভাগাম ভাগ, হাঙ্গামা, কেয়া কুল হ্যায় হাম, ভাগম ভাগ, পার্টনার, ফুল অ্যান্ড ফাইনাল। জি নিউজ।