গানে গানে ‘কারিন’কে কথা দিলেন ইলিয়াস

 
‘না বলা কথা’ গানেই তার পরিচয়ের ব্যপ্তি এবং জনপ্রিয়তা। তাই এই ‘কথা’ শব্দটিই যেন ইলিয়াসের গানের সাথে অন্যতম প্রান ও লাকী ওয়ার্ড। তাই এবারে কন্ঠশিল্পী ইলিয়াস তার নতুন গান রিলিজ করতে যাচ্ছেন যে গানের টাইটেল হলো ‘কথা দাও’। 
 
এবার ইলিয়াস প্রকাশ করতে যাচ্ছেন ‘কথা দাও’ গানের মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয় উত্তরার রিসোর্ট ময়নাটেক ও ঢাকার মনোরম লোকেশনে। গানের সুর করেছেন ইলিয়াস নিজেই। সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটির মডেল হিসেবে কাজ করেছেন কারিন। গানে গানে ইলিয়াস হোসাইন তাকেই কথা দিয়েছেন এবার।
 
 এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘একটু ভিন্ন ধারার কনসেপ্ট নিয়ে মিউজিক নির্মাণ করেছি। যেহেতু আমার শ্রোতারা অধিকাংশই রুণ। তাই তাদের কথা মাথায় রেখেই গান বেঁধেছি। আশা করছি আমার এই নতুন ভিডিওটি সবার ভালো লাগবে। চলতি সপ্তাহে গানটির ভিডিও রিলিজ হবে।’