স্পেনের ইউরো দলে নেই ইসকো ও সাউল

২০১৬ ইউরোর জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে  দলে জায়গা পাননি  রিয়াল মাদ্রিদের ইসকো ও আতলেতিকো মাদ্রিদের সাউল নিগেস।
 
২৩ সদস্যের চূড়ান্ত দলে প্রত্যাশা অনুযায়ী দলে আছেন রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোস এবং আটলেটিকোর ডিফেন্ডার হুয়ানফ্রান ও মিডফিল্ডার কোকে।  জায়গা ধরে রেখেছেন রিয়ালের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড লুকাস ভাসকেস।
 
আগামী ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোর স্পেন দলে আরও ডাক পেয়েছেন আর্সেনালের রাইট-ব্যাক এক্তর বেইয়েরিন।
 
স্পেন দল:
 
গোলরক্ষক: ইকের কাসিয়াস (পোর্তো), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও রিকো (সেভিয়া)
 
ডিফেন্ডার: হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), এক্তর বেইয়েরিন (আর্সেনাল), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), সিজার আসপিলিকুয়েতা (চেলসি), জর্ডি আলবা (বার্সেলোনা)।
 
মিডফিল্ডার: ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস ফ্যাব্রিগাস (চেলসি), কোকে (আতলেতিকো মাদ্রিদ), সার্জিও বুসকেতস (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), পেদ্রো (চেলসি), থিয়াগো (বায়ার্ন মিউনিখ)।
 
স্ট্রাইকার: আলভারো মোরাতা (ইউভেন্তুস), আরিৎস আদুরিস (আথলেতিক বিলবাও), নোলিতো (সেল্তা ভিগো), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)।