বাগাতিপাড়ায় অজ্ঞাত রোগে পাঁচ ছাত্রী অচেতন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্রী অজ্ঞাত রোগে অচেতন হয়ে পড়ে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রীরা কমন রুমে অপেক্ষা করছিল। এ সময় ৭ম শ্রেণির ছাত্রী দোলা (১৪) হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরই একই ক্লাসের সোনিয়া (১৩), সুমাইয়া (১৪), শারমিন (১৩) এবং নবম শ্রেণির আবিদা (১৬) অচেতন হয়ে পড়ে। তাদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
 
চিকিৎসকরা জানান, ছাত্রীরা মাস সাইকোজেনিক রোগে অচেতন হয়ে পড়ে। আশা করা হচ্ছে সন্ধ্যার আগেই তারা বাড়িতে ফিরে যেতে পারবে।