মামলায় হাজিরা দিতে এসে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামন আসাদকে গুলি ও কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
 
বুধবার দুপুরে একটি মামলায় আদালতের হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামন আসাদ মোটরসাইকেলে করে কালেক্টরেট স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে পাঁচ থেকে জন দুর্বৃত্ত আসাদকে লক্ষ্য করে গুলি করে এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়।