টেস্ট থেকে কুলাসেকারার অবসর

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। বুধবার এক বিবৃতিতে কুলাসেকারাকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
 
তিনি বিবৃতিতে বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভেবেচিন্তে দেখলাম অবসর নেওয়ার এটাই সঠিক সময়।  এর ফলে আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালোভাবে প্রস্তুতির সুযোগ পাবো।’
 
শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্টে ৪৮টি উইকেট নেওয়া কুলাসেকারার অভিষেক হয় ২০০৫ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে।২০১৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই পেসার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের একাদশে রাখা হয়নি তাকে।