হকির পাশে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স

বাংলাদেশ হকির উন্নয়নে বাংলাদেশ হকি ফেডারেশনকে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ বছরে ১ কোটি টাকা অনুদান দেয়া হবে। বুধবার বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে একথা জানায় গ্রিন ডেল্টার উপদেষ্টা নাসির এ চৌধুরী।
 
বুধবার বাংলাদেশ বিমান বাহিনী সদরদফতরে আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
 
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ফারজানা চৌধুরী এবং শফিক মেনহাজ খান। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও হকি ফেডারেশনের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।