গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে ভাস্কর্য প্রদর্শনী

রাজধানীর গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে শিল্পী অসীম হালাদার সাগরের একক সিরামিক্স ভাস্কর্য প্রদর্শনী। মুভিং রুটস শিরোনামের এই প্রদর্শনী ৩ জুন পর্যন্ত চলার কথা থাকলেও সময় বাড়ানোর ফলে প্রদর্শনী চলবে ১০ জুন পর্যন্ত।
 
গত ২০ মে এই প্রদর্শনী যৌথভাবে উদ্ধোধন করেছেন অধ্যাপক শিশির ভট্টচার্য্য, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম চারু কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থপতি সালাউদ্দিন আহমেদ।
অসীম হালদার সাগর বর্তমান সময়ের শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। অসীম তার শিল্প অনুশীলনে জীবন ও সময়কে প্রকাশ করতে চান। যে জীবন বর্তমান ও যে সময় প্রবাহমান। তার শিল্পকর্মেও উপকরণ ও উপস্থাপন একই সাথে রীতিনিষ্ঠ ও রীতি বিরোধী হয়ে উঠতে চান।
 
তিনি সমকালীন শিল্পকলা প্রচলিত প্রথাগত কাঠামো ভেঙ্গে নিজেকে প্রসারিত করতে চায়। অসীম এই সময়ের শিল্পের ধারা ও প্রবনতা সমূহের ব্যাপারে কৌতুহলী।
ঐতিহ্যবাহী সিরামিক গ্লেজ পদ্ধতি রাকু, অল্পকিছুদিন যাবৎ প্রাচ্য ও পাশ্চাত্যে শিল্পীরা তৈজসের পাশাপাশি শিল্পকর্মেও ব্যবহার শুরু করেছেন। তবে শিল্পী  অসীমের শিল্পকর্মের ক্ষেত্রে এই অঞ্চলে প্রায় নতুন এই গ্লেজ মাধ্যমটির ব্যবহারই কেবল গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ তার শিল্পকর্মেও বিষয় ভাবনা ও তার সাথে সংগতিপূর্ণ করে মাধ্যম ও উপকরণকে প্রয়োগের প্রচেষ্টা।