ট্রাম্প জ্ঞানী রাজনীতিবিদ: উ. কোরিয়ার গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনল্ড ট্রাম্পকে 'জ্ঞানী রাজনীতিবিদ' হিসেবে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় গণমাধ্যম। সেই সঙ্গে ট্রাম্প ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হতে পারে বলেও মন্তব্য করা হয়েছে পত্রিকাটির সম্পাদকীয়তে।
 
ডিপিআরকে টুডে নামের পত্রিকাটি তার সম্পাদকীয় কলামে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প একজন দূরদৃষ্টিসম্পন্ন প্রেসিডেন্ট পদ প্রার্থী।
 
সম্প্রতি ট্রাম্প বলেছিলেন যে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহী। সেসময় দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
 
বিশ্লেষকরা বলছেন, পত্রিকাটির সম্পাদকীয়তে প্রকাশিত মতামত উত্তর কোরিয়ার সরকারি নীতি না হলেও তা পিয়ংইয়ংয়ের চিন্তা প্রতিফলিত করে। তারা আরো লিখেছে, যেদিন যুক্তরাষ্ট্রের সেনা দক্ষিণ কোরিয়া ছাড়বে সে দিনই কোরিয়ার পুনঃ একত্রিকরণ হবে। সূত্র: বিবিসি