শুরু হলো জয়যাত্রা প্রিমিয়ার লিগ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

রাজধানীর ছয়টি স্কুল নিয়ে শুরু হয়েছে ‘জয়যাত্রা প্রিমিয়ার লীগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’। বুধবার ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে (টিএন্ডটি, মাঠ) শুরু হয় এই সিক্স এ সাইড টুর্নামেন্ট।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া চেয়ারম্যান মো. জালাল ইউনুস, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ইষ্ট-এশিয়া গ্রুপ ও বাংলা টিস্যুর ব্যবস্থপনা পরিচালক শহীদুল ইসলাম, শিল্পপতি ইমতিয়াজ সুলতান জনি,  জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, ওয়ালটনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর, হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফএম ইকবাল বিন আনোয়ার।
 
আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মীর মোতাহার হাসান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম। 
 
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মেট্রোপলিটন স্কুল ৪উইকেটে পরাজিত করে শাহীন স্কুলকে। স্কোর : শাহীন স্কুল-১২৩/১ (জয় ৭৩রান) ও মেট্রো পলিটন ১২৬/২। ৪৩ রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের সৌরভ।
 
দ্বিতীয় ম্যাচে ই-হক স্কুলকে ৪উইকেটে হারায় হলি ক্রিসেন্ট ইন্টা: স্কুল। স্কোর : ই-হক স্কুল- ১৪৩/৩ (অশ্রু ৮৪) ও হলি ক্রিসেন্ট- ১৪৫/২। ১১বলে ৫৮ রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের রাব্বি।
 
তৃতীয় ম্যাচে রাজধানী উচ্চ বিদ্যালয়কে ৫উইকেটে পরাজিত করে মিরপুর বাংলা স্কুল। স্কোর : রাজধানী - ১১৪(অল আউট), ইমন ৫১রান ও মিরপুর- ১১৮ (বিনা উইকেটে)। ১৫বলে ৭৭রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের হিমেল।
 
দিনের ৪র্থ ও শেষ ম্যাচে ঢাকা টিউটেরিয়াল ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে এ্যাঞ্জেল হাই স্কুলকে। স্কোর : ঢাকা- ১৯৭/২ (ম্যাচ সেরা সোহেল করেন ১৯ বলে ৮১রান) ও এ্যাঞ্জেল-২০(অলআউট, ৩.৩ওভার)। 
 
অংশ নেয়া ৮টি দল হলো : ঢাকা টিউটেরিয়াল স্কুল, মিরপুর বাংলা স্কুল, মেট্টো পলিটন স্কুল, শাহীন স্কুল, ই-হক স্কুল, রাজধানী উচ্চ বিদ্যালয়, হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও এ্যাঞ্জেল হাই স্কুল।