অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ছয় ব্যক্তিকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর শাহ্ মখদুম থানা পুলিশ নওদাপাড়ায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসে। সকলেই অচেতন থাকায় কারও নাম ও পরিচয় জানা যায়নি। তারা রামেক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এনামুল হক বলেন, শাহ্ মখদুম থানা পুলিশ নওদাপাড়ায় অচেতন অবস্থায় ছয়জনকে পড়ে থাকতে দেখে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের জ্ঞান ফিরলে সবকিছু জানা যাবে।