প্রবল বৃষ্টিপাতে ইউরোপের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি

ইউরোপের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে গত কয়েক দিনে প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জার্মানিতে চার জনের প্রাণহানি ঘটে। 
 
জানা গেছে. প্যারিসের সেইনি বাঁধ ভেঙে গেছে। এছাড়া গ্রামীণ বিভিন্ন সড়ক ও কয়েকটি গ্রাম বন্যায় ভেসে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্যারিসে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্ট দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চলের সারান এলাকায় একটি কারাগার খালি করা হয়েছে এবং প্রায় ৪শ’ বন্দীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার কারণে পার্শ্ববর্তী এ১০ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একটি গাড়ি এ রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সেটির অর্ধেক পানিতে ডুবে যায়।
 
শনিবার এ ঝড়ো আবহাওয়া শুরু হয়। এ সময় প্যারিসের একটি পার্কে একদল তরুণের ওপর বজ্রপাত হয়। এছাড়া পশ্চিম জার্মানিতে শিশুদের একটি ফুটবল ম্যাচের সময় বজ্রপাতে ৩৫ জন আহত হয়। এতে দক্ষিণ পোল্যান্ডে একজনের প্রাণহানিও হয়েছে। বজ্রপাতের পর গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে দক্ষিণ জার্মানিতে ১৩ বছরের এক বালিকাসহ চার জনের প্রাণহানি হয়েছে।
 
ছবিতে দেখা গেছে, গাছ পড়ে বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে এবং রাস্তা কাদামাটিতে সয়লাব হয়ে গেছে। রবিবার জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্টুটগার্টের কাছে একটি বন্যা কবলিত রেল স্টেশনে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করার সময় এক দমকল কর্মীর প্রাণহানি হয়েছে। এএফপি।