মাস খানেক আগে নিজের স্কুলজীবনের ছবি শেয়ার করে প্রশংসার পাশাপাশি কটূক্তিও শুনতে হয় জেরিন খানকে। তবে এসব কটূক্তির পরোয়া করেন না বলে উল্লেখ করেছেন তিনি।
‘হেট স্টোরি ৩’ অভিনেত্রী বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, এসবে আমি কোনো পরোয়া করি না, করবও না। প্রত্যেকেই তো আর আমাকে পছন্দ করবে না। আমি ব্যাপারটার সঙ্গে খুবই সহজ।
IMG0
‘হেট স্টোরি ৩’ সাফল্যের পর একটি আইটেম গানে (খাল্লাস) পারফর্ম করেছেন জেরিন। গানটি বেশ জনপ্রিয় হয়েছে বলা যায় ইউটিউবের হিসাব মেলালে। এর পর তাঁকে দেখা যাবে সাই কবিরের ‘ডিভাইন লাভারস’ ছবিতে। সেই সঙ্গে আরেকটি খবরও জানিয়েছেন তিনি।
২০০৬ সালের থ্রিলার ছবি ‘আকসার’-এর সিক্যুয়ালে অভিনয় করছেন তিনি। ভাট ক্যাম্পের ইরোটিক থ্রিলার ঘরানায় নতুন সংযোজন জেরিন নিশ্চিত করেছেন এভাবে, আমি ‘আকসার ২’ ছবিতে অভিনয় করছি। জুনের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে। এনডিটিভি।