সংসদে থাকছে এনবিআরের ‘হেল্প ডেস্ক’

 
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট অধিবেশন সময়কালে উত্থাপিত আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে সহায়তা করার জন্য জাতীয় সংসদে একটি ‘হেল্পডেস্ক’ চালু করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। হেল্পডেস্কটি আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে।
 

হেল্পডেস্কে দায়িত্ব পালন করার জন্য এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক অনুবিভাগের ৫৬ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।  প্রতিদিন ২ জন করে ২৬ দিন ৫৬ জন কর্মকর্তা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের সহায়তা করবেন। এছাড়া দর্শনার্থী, সাংবাদিক এবং অতিথিরাও ‘হেল্পডেস্ক’ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন।